Header Ads

১১১ পদে কর অঞ্চল-২১ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ || Tax Zone-21 Dhaka Job Circular 2024

 কর অঞ্চল-২১ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Tax Zone-21 Dhaka Job Circular 2024 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবসৃষ্ট কর অঞ্চল-২১, ঢাকা এর অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন শূণ্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে (http://tax21.teletalk.com.bd) ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আপনি এই নবসৃষ্ট কর অঞ্চল-২১, ঢাকা এর শূণ্যপদে আবেদন করতে চাইলে নিম্নে থাকা সকল তথ্য দেখুন।

Tax Zone-21 Dhaka Job Circular 2024

কর অঞ্চল-২১ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ শূন্যপদের তথ্য

(০১) পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যাঃ ০১ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 

বেতন স্কেলঃ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০/-) 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে। Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। Tax Zone-21 Dhaka Job Circular 2024 

(০২) পদের নাম: প্রধান সহকারী

পদ সংখ্যাঃ ২১ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 

বেতন স্কেলঃ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০/-) 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

(খ) কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ; এবং

(গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 

(০৩) পদের নাম: উচ্চমান সহকারী

পদ সংখ্যাঃ ২১টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 

বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০/-)  

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

(খ) কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ; এবং

(গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 

(০৪) পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যাঃ ২১ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 

বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০/-)  

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; 

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;

(গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন | ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে; এবং 

(ঘ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

(০৫) পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যাঃ ২৪ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;

(গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং 

(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ।

(০৬) পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যাঃ ২৩ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 

বেতন স্কেলঃ গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

ঢাকা বিভাগের যে সকল জেলার বাসিন্দা/নাগরিকগণ আবেদন করতে পারবেনঃ

১নং হতে ৬নং পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলার বাসিন্দা/নাগরিকগণ আবেদন করতে পারবেন।

কর অঞ্চল-২১ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর  অফিসিয়াল নোটিশ দেখতে এখানে ক্লিক করুন


সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট ০৪ মে ২০২৪

আবেদনের শুরুর তারিখঃ ০৯ মে ২০২৪

আবেদনের শেষ তারিখঃ ২৩ মে ২০২৪

আবেদনের লিংকঃ http://tax21.teletalk.com.bd 

No comments

Powered by Blogger.